২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন কেবল ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে আলাদা কোম্পানি করবে সরকার

সাবমেরিন কেবল ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা প্রতিষ্ঠান তৈরি করবে সরকার। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য প্রস্তাবিত আইনে এ বিষয়ে উল্লেখ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিকমস করসপনডেন্ট ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবমেরিন কেবল ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা প্রতিষ্ঠান তৈরি করবে সরকার। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য প্রস্তাবিত আইনে এ বিষয়ে উল্লেখ থাকবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ইকবাল মাহমুদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "সাবমেরিন কেবলের জন্য আলাদা কোম্পানি করা হচ্ছে। বিটিটিবিকে বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এ রূপান্তরের যে আইন তৈরি করা হচ্ছে তাতে এ বিষয়টির উল্লেখ থাকছে। সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও বিপণনের দায়িত্ব পালন করবে এ কোম্পানি।" সরকারি ও বেসরকারি পর্যায়ে ইন্টারন্যাশনাল গেটওয়ে পরিচালনায় সমান সুযোগ নিশ্চিত করতে সাবমেরিন কেবলের জন্য আলাদা কোম্পানি করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। স