আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতিকে গতিশীল করতে মোট ৭৩টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিবিএফ) পাঁচটি ওয়ার্কিং গ্র"প।
ফোরামের সদস্য বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা চূড়ান্ত করা হবে। এরপর সরকার অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর বাস্তবায়ন শুরু করবে।
৭৩ দফা প্রস্তাবে কী কী আছে তা বিস্তারিত না জানালেও ফজলুল হক বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন-কানুন সংশোধন বা পরিবর্তনের ব্যাপারে কয়েকটি সুপারিশ জমা পড়েছে।
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিবিবিএফ'র কো-চেয়ারম্যান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে ফোরামের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ফজলুল হক জানান।
তিনি বলেন, "বিবিবিএফ'র অধীনে যে পাঁচটি ওয়ার্কিং গ্র"প করা হয়েছিল, তাদের কাছ থেকে মূল প্রস্তাব পাওয়া গেছে ৭৩টি। এসব প্রস্তাবের আবার কিছু উপ-প্রস্তাব আছে। দেশের ব্যবসা-বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্যই এসব প্রস্তাব করা হয়েছে।"
দেশের অর্থনীতিকে গতিশীল করতে ২০০৭ সালের ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে প্রধান করে বেটার বিজনেস ফোরাম গঠন করা হয়। ৩৮ জন সরকারি ও বেসরকারি প্রতিনিধিকে এর সদস্য করা হয়।
গত বছরের ১৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ফোরামের প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে ব্যবসায়িক অর্থায়ন, অবকাঠামো, সামষ্টিক অর্থনৈতিক নীতি, ব্যবসা শুরু ও পরিচালনা এবং কর্মনৈপুণ্য উন্নয়ন- এই পাঁচটি ওয়ার্কিং গ্র"প গঠন করা হয়।
ওয়ার্কিং গ্র"পগুলো আলাদাভাবে বৈঠক করে যে সুপারিশ করেছে তার ভিত্তিতেই এই ৭৩টি প্রস্তাব তৈরি করেছে ফোরম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/১৯৩০ঘ.
bdnews24