২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে কঠিন সময়ে সরকার:অর্থ উপদেষ্টা

দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে সরকার কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বৃহষ্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে সরকার কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বৃহষ্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে সম্পাদকরা সরকারকে রাজস্ব আদায় বাড়ানোর ওপর গুরুত্ব দিতে বলেছেন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন,"বিশ্বব্যাপী খাদ্য পণ্যের দাম বাড়ছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। আমরা (সরকার) দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। এ কথা ঠিক যে দ্রব্যমূল্য নিয়ে আমরা কঠিন সময় অতিক্রম করছি।" আজিজুল বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতা ব্যাপকভাবে স