২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি

মিয়ানমার সরকার চাল রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সরকার চাল রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত টেলিফোনে বাণিজ্য সচিবকে জানিয়েছেন, মিয়ানমার সরকার চাল রপ্তানির ক্ষেত্রে বা চাল রফতানির 'পারমিট ইস্যু' বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। নিকট ভবিষ্যতেও এ ধরনের নিষেধাজ্ঞা আরোপেরও কোনো আশঙ্কা নেই। বিবরণীতে জানানো হয়, মিয়ানমার সরকার চাল রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে- কয়েকটি পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত এমন সংবাদ সঠিক নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/২২২০ ঘ.