ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান খাদ্য সঙ্কটের কারণে অপুষ্টিতে ভোগা অসুস্থ শিশুরা রাস্তায় ঘুরে বেড়াবে- মনে করছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলি খান।
মঙ্গলবার মতিঝিলে আরআরসি কার্যালয়ে কমিশনের পঞ্চম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "কিছুদিন পর দেখবেন অপুষ্টিতে ভোগা 'পেটমোটা' অসংখ্য শিশু রাস্তায় ঘুরছে।"
দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না এলে দেশে যে কোনো মুহূর্তে গণবিস্ফোরণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আরআরসি চেয়ারম্যান বলেন, "বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশে জরুরি অবস্থা না থাকলে অনেক আগেই এই বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে পড়ত। মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে যে কোনো মুহূর্তে তা গণবিস্ফোরণে রূপ নিতে পারে।"
দেশে নীরব দুর্ভিক্ষ চলছে- এমন মন্তব্যের সমর্থনে তিনি আবারো বলেন, "আমার এ মন্তব্যের বিষয়ে সরকারের লোকজন বলছে
bdnews24