ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক (২০০৭-০৯) নির্বাচনে দুটি গ্র"পের মধ্যে চেম্বার গ্র"পের ভোট গণনা শেষ হয়েছে। তবে ফলাফল জানানো হয়নি।
রাত পৌণে ১১টা থেকে শুরু হয়েছে অ্যাসোসিয়েশন গ্র"পের ভোট গণনা। এই গ্র"পের গণনা শেষ হলেই এক সঙ্গে দুই গ্র"পের ফলাফল ঘোষণা করা হবে। নিবাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এই তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ত্র"টির কারণে ছয়টি ভোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। যে কারণে এখনই চেম্বার গ্র"পের ফলাফল প্রকাশ করা হচ্ছে না।"
চেম্বার গ্র"পের ভোট গণনার সময় চারটি ভোটের হদিশ না পাওয়াতেও সামান্য বিপত্তি ঘটে। পরে অ্যাসোসিয়েশনে গ্র"পের ভোট গণনার জন্য বাক্স খোলা হলে তার মধ্যে চেম্বার গ্র"পের নিখোঁজ ভোট চারটি পাওয়া যায়। দুই গ্র"পের ভোটের বাক্স পাশাপাশি থাকায় ভুলক্রমে ওই চারটি ভোট অ্যাসোসিয়েশনের বাক্সে ফেলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অধ্যাপক আলী আশরাফ জানান চেম্বার গ্র"পে মোট ৩০৬টি ভোট জমা পড়লেও চারটি ভোট পাওয়া যাচ্ছে না। পরে নির্বাচনী অফিসার প্রবীর কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চারটি ভোট খুঁজে পাওয়ার কথা জানান।
মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে সোমবার ভোটগ্রহণ শেষে রাতে ভোট গণণা শুরু হয়। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আলী আশরাফ বিকেলে সাংবাদিকদের বলেন, "এ বছর অ্যাসোসিয়েশন গ্র"পে এক হাজার ২৩৫ জন ভোটারের মধ্যে এক হাজার ১৩৫ জন ভোট দিয়েছেন। চেম্বার গ্র"পে ভোট দিয়েছেন ৩১৬ জন ভোটারের মধ্যে ৩০৬ জন।"
শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লে
bdnews24