২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দাভাবেই সপ্তাহ শেষ করলো শেয়ার বাজার

সপ্তাহের প্রথম দুদিনে চাঙ্গা থাকলেও ঢাকার পূঁজিবাজার সপ্তাহটা শেষ করেছে মন্দা নিয়ে। বৃহস্পতিবার সপ্তাহের শেষদিনে টানা তৃতীয় দিনের মতো নিম্নমুখী ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারসূচক। টানা দ্বিতীয় দিনের মতো কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইর সাধারণ শেয়ারসূচক বা ডিজিইএন সূচক এদিন ১ দশমিক ২৯ শতাংশ কমে হয়েছে ২ হাজার ৯৬৯ দশমিক ৫০ পয়েন্ট। আগের দিনের ২৯৩ কোটি টাকা থেকে কমে লেনদেন পরিমাণ দাঁড়িয়েছে ২৭৮ কোটি টাকা। কমেছে ডিসইর সার্বিক শেয়ার সূচক ডিএসআই সূচক এবং ডিএসই-২০ ব্লু চিপ সূচকও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সপ্তাহের প্রথম দুদিনে চাঙ্গা থাকলেও ঢাকার পূঁজিবাজার সপ্তাহটা শেষ করেছে মন্দা নিয়ে। বৃহস্পতিবার সপ্তাহের শেষদিনে টানা তৃতীয় দিনের মতো নিম্নমুখী ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারসূচক। টানা দ্বিতীয় দিনের মতো কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইর সাধারণ শেয়ারসূচক বা ডিজিইএন সূচক এদিন ১ দশমিক ২৯ শতাংশ কমে হয়েছে ২ হাজার ৯৬৯ দশমিক ৫০ পয়েন্ট। আগের দিনের ২৯৩ কোটি টাকা থেকে কমে লেনদেন পরিমাণ দাঁড়িয়েছে ২৭৮ কোটি টাকা। কমেছে ডিসইর সার্বিক শেয়ার সূচক ডিএসআই সূচক এবং ডিএসই-২০ ব্লু চিপ সূচকও। ডিএসইতে এদিন মোট ২৫৪টি কোম্পানির ২ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৩৯টি কোম্পানির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত ছিল ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সপ্তাহ জুড়েই লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংক এদিন তাদের শীর্ষস্থান হারিয়েছে ইউসিবিএলের কাছে। তবে দুটি প্রতিষ্ঠানেরই শেয়ারের দামই কমেছে। ৪ দশমিক ৯৪ শতাংশ কমে ইউসিবিএলের শেয়ার দিনশেষে বিক্রি হয়েছে ৪ হাজার ২০১ টাকা ৭৫ পয়সায়, আর ১ দশমিক ৭৭ শতাংশ কমে এবি ব্যাংকের শেয়ারের দাম হয়েছে ৩ হাজার ৩৩১ টাকা ৭৫ পয়সা। সেরা পাঁচে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৪ দশমিক ৮০ শতাংশ বেড়ে ১২৮ টাকা ৬০ পয়সা, যমুনা অয়েলের শেয়ারের দাম শূন্য দশমিক ৫২ শতাংশ কমে ৩০১ টাকা ৭০ পয়সা এবং সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৩২ শতাংশ বেড়ে হয়েছে ৫৫৪ টাকা ৫০ পয়সা। সেরা দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়াম, কেয়া কসমেটিক্স ও স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমেছে, বেড়েছে অ্যাপেক্স ফুটওয়্যার ও এসিআইয়ের শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও এদিন সব শেয়ার সূচক কমেছে। সিএসইর সার্বিক শেয়ার সূচক সিএএসপিআই সূচক দশমিক ১৫ শতাংশ কমে দিনশেষে হয়েছে ৭ হাজার ৭০১ দশমিক ২২ পয়েন্ট। কমেছে সিএসই-৩০ ব্লু চিপ সূচক এবং সিএসসিএক্স সূচকও। এই বাজারে ১৫৪টি কোম্পানির ৪১ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকা দামের ৩৮ লাখ ৯৫ হাজার ৮১৬টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছেও ৭৪টির আর ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএইচবি/২০৩৬ ঘ.