২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বহরে যোগ দিয়েছে ভাড়ায় আনা বোয়িং-৭৪৭

ভাড়া করা একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ বুধবার বিমান বহরে যোগ দিয়েছে। বিকাল সাড়ে ৪ টায় উড়োজাহাজটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, উড়োজাহাজ সঙ্কট কাটিয়ে উঠতে স্বল্পমেয়াদে এই বোয়িংটি ইজারা নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া করা একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ বুধবার বিমান বহরে যোগ দিয়েছে। বিকাল সাড়ে ৪ টায় উড়োজাহাজটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, উড়োজাহাজ সঙ্কট কাটিয়ে উঠতে স্বল্পমেয়াদে এই বোয়িংটি ইজারা নেওয়া হয়েছে। বিমান কর্মকর্তারা জানান, নাইজেরিয়ার উড়োজাহাজ সংস্থা 'কাবু'র কাছ থেকে বোয়িং-৭৪৭টি ছয় মাসের জন্য আনা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে দু-একদিনের মধ্যেই বোয়িংটি আকাশে ডানা মেলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ আরও একটি বোয়িং-৭৪৭ ইজারা নেওয়ার জন্য মঙ্গলবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। এই বোয়িংটিও স্বল্পমেয়াদে ইজারা নেওয়া হবে। আটটি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত জানাতে গত সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল জানিয়েছিলেন, বিমান কর্তৃপক্ষ একটি বোয়িং ৭৪৭-২০০ ও একটি ৭৪৭ উড়োজাহাজ ছয় মাসের জন্য ইজারা নেওয়ার চেষ্টা করছে। বর্তমানে বিমানের উড়োজাহাজ বহরে রয়েছে চারটি ডিসি-১০, তিনটি এয়ারবাস এবং তিনটি এফ-২৮। অনেক দিনের পুরনো হওয়ায় প্রায়ই এগুলো অচল হয়ে পড়ে বলে বিমানের ফ্লাইটসূচি ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এমএইচবি/২১৩০ ঘ.