২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার স্থিতিশীল রাখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ ব্যর্থ হওয়ায় সরকার চিন্তিত। সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সোমবার বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দুই-এক দিনের মধ্যে এ ব্যাপরে সুনির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 10:46 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ ব্যর্থ হওয়ায় সরকার চিন্তিত। সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সোমবার বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দুই-এক দিনের মধ্যে এ ব্যাপরে সুনির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত করা হবে। সিদ্ধান্ত নেওয়ার পর এ বিষয়ে গণমাধ্যমে খোলামেলা কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। সোমবার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে সাউথ এশিয়ান সোসিওলজি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের চেষ্টার কোনো ত্র"টি নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, "ব্যবসায়ীদের সঙ্গে বসার পর গত ২৪ ফেব্র"য়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বাজার স্থিতিশীল ছিল। তারপর থেকে বাজার আবার অস্থিতিশীল হয়ে ওঠে। পুরো বিষয়টির দ্রত সমাধান দরকার।" ড. হোসেন জিল্লুর বলেন, "বাজার স্থিতিশীল রাখার বিষয়টি কেন ব্যর্থ হচ্ছে