ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোল্ট্রি শিল্পের সব ধরনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও খাদ্যসহ সব উপকরণ আমদানিকে প্রাক জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বার্ড ফ্লু-এর কারণে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার এ সংক্রান্ত আদেশ (এসআরও) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বর্তমানে পোল্ট্রি শিল্পের সব উপকরণ আমদানির ক্ষেত্রে শুল্ক মওকুফ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২৩২৪ ঘ.
bdnews24