২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিনেও চাঙা পুঁজিবাজার

বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনেও ঢাকা পুঁজিবাজারে অব্যাহত ছিল চাঙাভাব। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক শেয়ার সূচক বা ডিএসআই ইনডেক্স এবং সাধারণ শেয়ার সূচক বা ডিজিইএন ইনডেক্স দুটোই খানিকটা বেড়েছে এদিন, বেড়েছে লেনদেনের পরিমাণও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনেও ঢাকা পুঁজিবাজারে অব্যাহত ছিল চাঙাভাব। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক শেয়ার সূচক বা ডিএসআই ইনডেক্স এবং সাধারণ শেয়ার সূচক বা ডিজিইএন ইনডেক্স দুটোই খানিকটা বেড়েছে এদিন, বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে এদিন ২৩২টি কোম্পানির ১৯৯ কোটি টাকা দামের ১ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৭৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত ছিল ১৩টির। দিনশেষে দশমিক ৮৪ শতাংশ বেড়ে ডিজিইএন সূচক পৌঁছেছে ২ হাজার ৯৩১ দশমিক ৩৮ পয়েন্টে, আর ডিএসআই ইনডেক্স দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৪৭৬ দশমিক ৩৭ পয়েন্ট। সরকারি শেয়ার ছাড়ার খবরে আগের দিন অ্যাটলাস বাংলাদেশ, ইস্টার্ন কেবলস, ন্যাশনাল টিউবস আর উসমানিয়া গ্লাস শিটস ফ্যাক্টরিকে ঘিরে ক্রেতাদের আগ্রহ খানিকটা কমেছে এদিন। অ্যাটলাস বাংলাদেশের শেয়ারের দাম তো খানিকটা কমেছেই, অন্য তিনটির দাম বাড়লেও সেরা দশে নেই এই কোম্পানিগুলোর কোনোটিই। লেনদেনের তালিকার শীর্ষে থাকা দশটি কোম্পানির মধ্যে আটটিরই শেয়ারের দাম বেড়েছে এদিন। সবার ওপরে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ১৪ শতাংশ বেড়ে দিনশেষে বিক্রি হয়েছে ৩ হাজার ১৬৯ টাকা ৫০ পয়সায়। এছাড়া আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ২ হাজার ৯০০ টাকা ৫০ পয়সা, মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ১ দশমিক ০১ শতাংশ বেড়ে ৩০৮ টাকা ১০ পয়সা, যমুনা অয়েলের শেয়ারের দাম ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৩১০ টাকা ৪০ পয়সা এবং গ্রামীণ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম দশমিক ২৫ শতাংশ বেড়ে ১১৯ টাকা ৯০ পয়সা হয়েছে। সেরা দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আগের দিনের ধাক্কা সামলে বেড়েছে ইউসিবিএলের শেয়ারের দাম। বেড়েছে সামিট পাওয়ার আর ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামও। অন্য দিকে কমেছে উত্তরা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার সব শেয়ার সূচক ছিল ঊর্ধ্বমুখী। সিএসইর সার্বিক শেয়ার সূচক সিএএসপিআই সূচক দশমিক ৩৭ শতাংশ বেড়ে দিনশেষে পৌঁছেছে ৭ হাজার ৫৩৬ দশমিক ৯৩ পয়েন্টে। আর দশমিক ৩৭ শতাংশ বেড়ে সিএসই-৩০ সূচক হয়েছে ৬ হাজার ৭৪২ দশমিক ০৬ শতাংশ। এই বাজারে ১৩৩টি কোম্পানির ৪২ কোটি ৩৮ লাখ টাকা দামের মোট ২৬ লাখ ৩০ হাজার ৬৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬২টি কোম্পানির শেয়ারের, কমেছে ৬০টির আর অপরিবর্তিত ছিল ১১টির শেয়ারের দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএইচবি/১৯১৫ ঘ.