ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশের অর্থনীতিকে গতিশীল করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বুধবার তিনি বলেছেন, "ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের অযথা হয়রানি, তাদের প্রাপ্য স্বীকৃতি না দেওয়া এবং পর্যাপ্ত সহায়তার অভাব- এই তিন সমস্যার কারণে দেশে এসএমই'র বিকাশ হচ্ছে না।"
রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে বেসরকারি সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ (পিপিআরসি) আয়োজিত 'ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রয়োজনে নীতিগত সংস্কার' শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, "বর্তমান বাস্তবতায় দেশের অর্থনীতিকে গতিশীল ও ত্বরান্বিত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের কোনো বিকল্প নেই। সরকার বিভিন্ন খাতে পুরনো নীতি সংস্কারের জন্য রেগুলেটরি রিফমর্স কমিশন গঠন করেছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পুরনো নীতিমালাও সংস্কার করা হবে।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পাওয়া থেকে শুরু করে ট্রেড লাইসেন্স পাওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে হয়রানির স্বীকার হয়। তাদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
এসএমই উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া উচিৎ উল্লেখ করে হোসেন জিল্লুর বলেন, "ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন। কিন্তু এর স্বীকৃতি না পাওয়ায় অনেকই উৎসাহ হারিয়ে ফেলছেন।"
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন হলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিও বাড়বে মন্তব্য করে তিনি বলেন, "রপ্তানি বাজার স
bdnews24