২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না: ম তামিম

সরকার এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা ভাবছে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করছি না। বিশেষ করে চলতি বোরো মৌসুমে দাম বাড়ানো হবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা ভাবছে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করছি না। বিশেষ করে চলতি বোরো মৌসুমে দাম বাড়ানো হবে না।" এর আগে মঙ্গলবার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু সাংবাদিকদের বলেন, "জ্বালানি খাতে সরকার মোটা অঙ্কের ভর্তুকি দিচ্ছে। এ কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে। চাপ মোকাবেলায় সরকারের উচিত জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করা।" এ ব্যাপারে ম তামিম বলেন, "জ্বালানি তেলের জন্য সার্বিকভাবে যে পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে সেভাবে চলতে পারে না। তবে যারা ভর্তুকি পাওয়ার যোগ্য, বিশেষ করে কৃষিখাত এবং যারা কেরোসিন ব্যবহার করে তাদের ওপর বর্ধিত দামের প্রভাব যাতে না পড়ে সেটা ভেবে দেখতে হবে। মানুষের কষ্ট যাতে কম হয় সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে।" জ্বালানি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, কয়েকবছর ধরে জ্বালানি তেলের জন্য বছরে গড়ে ৫ হাজার কোটি টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে। এ বছর এ খাতে ভর্তুকি ৭ হাজার কোটি টাকা হতে পারে। স