ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় বাজারে সুতার দাম কমাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় বাজারের দাম সমন্বয়ের দাবি জানিয়েছে সুতিবস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
বুধবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিকেএমইএ নেতারা অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে সুতার দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ অবস্থা দূর করতে সরকারের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।
সংগঠনের সভাপতি ফজলুল হক বলেন, "স্থানীয় বাজারে সুতার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সুতিবস্ত্র রপ্তানি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। কারখানার মালিকরা তাদের ইচ্ছেমতো সুতার দাম বাড়িয়ে দিচ্ছে।"
তিনি জানান, স
bdnews24