২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ফেব্র"য়ারির আগে খোলা এলসির চাল ছাড়তে পারে ভারত

৭ ফেব্র"য়ারির আগে খোলা এলসির ক্ষেত্রে ভারত থেকে চাল আমদানি করায় হয়তো কোন সমস্যা হবে না। বাংলাদেশে ভারতের রাষ্টদূত পিনাকরঞ্জন চক্রবর্তী সোমবার ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 05:51 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ ফেব্র"য়ারির আগে খোলা এলসির ক্ষেত্রে ভারত থেকে চাল আমদানি করায় হয়তো কোন সমস্যা হবে না। বাংলাদেশে ভারতের রাষ্টদূত পিনাকরঞ্জন চক্রবর্তী সোমবার ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। ৭ ফেব্র"য়ারির আগে যেসব এলসি খোলা হয়েছে সেগুলোর বিষয়ে ভারত সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে পিনাকরঞ্জন জানান। ভারত সরকার বাংলাদেশে বেসরকারি পর্যায়ে বাসমতি ছাড়া আর সব ধরনের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতিতে পিনাকরঞ্জন বলেন, "৭ ফেব্র"য়ারির আগে খোলা এলসিগুলোর ক্ষেত্রে মনে হয় কোনও সমস্যা হবে না।" (আরও তথ্যসহ) রাষ্ট্রদূত এও জানান, বাংলাদেশের জন্য ভারত সরকারের প্রতিশ্র"ত ৫ লাখ টন চাল সরকারের নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে না। ওই পাঁচ লাখ টন চাল যাতে আসতে পারে তার ব্যবস্থা করবে ভারত। খাদ্য উপদেষ্টা এএমএম শওকত আলী গত রোববার বলেন, ভারত থেকে যাতে চাল আমাদানি অব্যাহত থাকে সেজন্য আমদানিকারক ও ব্যবসায়ীরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছে। এর পরদিনই পিনাকরঞ্জন এই আশ্বাস দিলেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কূটনীতিক উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, "আগে দেখতে হবে ওনাদের উদ্যোগটা কী হয়। পরে সেটা বিবেচনা করা যাবে। ওনারা (বাংলাদেশ সরকার) রিকোয়েস্ট করলে ভারত সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আমার কাছে এখনও কোনও কিছু পৌছায়নি।" পররাষ্ট্র সচিবের সঙ্গে স