২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশ্র পুঁজিবাজারে সতর্ক বিনিয়োগকারীরা

আগের দিনের দরপতন কাটিয়ে সোমবার খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ঢাকার শেয়ার বাজার। এদিন বিনিয়োগকারীরা ছিল বেশ সতর্ক। তাই শেয়ার বিক্রির প্রবণতাও ছিল কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 11:56 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের দরপতন কাটিয়ে সোমবার খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ঢাকার শেয়ার বাজার। এদিন বিনিয়োগকারীরা ছিল বেশ সতর্ক। তাই শেয়ার বিক্রির প্রবণতাও ছিল কম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, "শেয়ার কেনা বা বিনিয়োগের জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীরা আগের তুলনায় বেশ চিন্তাভাবনা করছে।" সোমবার দিনের শুরুতেই ডিএসইর সাধারণ সূচকে পতন হলেও পরের দিকে তা সামলানো গেছে। দিনের শেষভাগ পর্যন্ত বাজার মোটামুটি স্থিতিশীল ছিল। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ বেড়ে ২৯৭৭ দশমিক ৬৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ বেড়ে হয়েছে ২৫০৩ দশমিক ০৭ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে ২৩৫৭ দশমিক ৩৬ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৯ কোটি টাকার এক কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৪৪টি শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ২৯৯ কোটি টাকা। ডিএসইতে ১২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৪৭ শতাংশ বেড়ে হয়েছে ২৯১৩ টাকা। রাইট শেয়ার ঘোষণা করা হবে এমন খবর ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম এক দশমিক ৮৯ শতাংশ কমে ৩৪১ টাকা ৮০ পয়সা হয়। আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪৮ শতাংশ বেড়ে ২৮০৫ টাকায় পৌঁছায়। অন্যান্য বড় প্রতিষ্ঠানের মধ্যে যমুনা অয়েল, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম কমেছে। তবে আইডিএলসি ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল আনোয়ার গ্যালভানাইজিং, ম্যাক এন্টারপ্রাইজ, আইডিএলসি, বিসিআইএল ও ন্যাশনাল পলিমার। লোকসানিদের তালিকায় শীর্ষে ছিল কর্ণফুলী ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স ও গ্লোবাল ইন্সুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ষোলটি খাতের মধ্যে এগারোটিরই দরপতন হয়েছে। সিএসইতে ৩২ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকার ২৫ লাখ ৬২ হাজার ১০৭টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮০টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক এক দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ কমে ৭৫৪৯ দশমিক ৭৪ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ৪৮৫৮ দশমিক ৬৬ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৭ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে ৬৭৫১ দশমিক ৪৩ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/১৭৫০ ঘ.