ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা স্টক একচেঞ্জে সোমবার দিনের শুরুতে সাধারণ সূচক আগের দিনের বেলাশেষের চেয়ে কিছুুটা ওপরে ছিল। শেয়ার কেনায় বিনিয়োগকারীদের আগ্রহ ভাল থাকায় দুপুর পর্যন্ত বেশির ভাগ শেয়ারের দামই বাড়ছিল।
সকালে শেয়ার বাজার খোলার সময় সুচক পড়তে শুরু করলেও এক ঘন্টার ভেতরেই তা ঘুরে দাঁড়ায় এবং এর পর থেকে কমবেশি স্থিতিশীল ছিল।
দুপুর পৌনে একটার দিকে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়ে ২৯৮৩ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছিল। ওই সময় ডিএসআই বা সার্বিক সূচক ছিল ২৫০৮ দশমিক ৫৫ পয়েন্টের ঘরে যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ২০ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ বেশি।
রোববার দুপুর পৌনে একটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ১১৭ কোটি টাকার মোট ৯০ লাখ ৭৫ হাজার ৪০৭টি শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৯১টির কমেছে এবং ১৮টির দাম অপরিবর্তিত ছিল।
ওই সময় পর্যন্ত লেনদেনের তালিকায় শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের ২৮৭৯ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ২৯০০ টাকায় বিক্রি হচ্ছিল।
গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান এর শেয়ারের দাম ১২১ টাকা থেকে কমে ১২০ টাকায় নেমে আসে। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ছিল ৩৪৩ টাকা ৬০ পয়সা। আগের দিন এর মূল্য ছিল ৩৪৮ টাকা ৪০ পয়সা।
সামিট পাওয়ারের শেয়ারের দাম ১৬০০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১৬০৩ টাকায় দাঁড়ায়।
আইডিএলসি রবিবার থেকে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেেেছ। এর শেয়ারের মূল্য ১৬৪৩ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ১৭৮৫ টাকায় দাঁড়িয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে এবং যমুনা অয়েল, এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এনবিএলের দাম কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/এসকে/১৪২৮ঘ.
bdnews24