২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে উৎপাদন বন্টন চুক্তি অনুমোদন

বাংলাদেশের সাগরসীমায় তেল গ্যাস অনুসন্ধানের জন্য প্রণীত 'উৎপাদন-বণ্টন চুক্তি' (পিএসসি) অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সাগরসীমায় তেল গ্যাস অনুসন্ধানের জন্য প্রণীত 'উৎপাদন-বণ্টন চুক্তি' (পিএসসি) অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপদেষ্টা পরিষদ মডেল পিএসসি অনুমোদন করেছে। দ্রুতই বাংলাদেশের সাগারঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহবান করা হবে।" এই উৎপাদন-বন্টন চুক্তিকে 'মডেল' হিসেবে নেওয়া হয়েছে। এই চুক্তিটি সফল হলে ভবিষ্যতে দেশে অন্যান্য চুক্তির ক্ষেত্রে এর ধরণটি অনুসরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই মডেল পিএসসিতে ৩৫টি ধারা রয়েছে। এসব ধারার বলা হয়েছে, তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য কর্পোরেট ট্যাক্স দরদাতা প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে। আগে দরদাতা প্রতিষ্ঠানের পক্ষে পেট্রোবাংলা এ কর পরিশোধ করত। এছাড়া আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি) যাতে ইচ্ছেমাফিক অন্য কোম্পানির কাছে তাদের কার্যক্রম ছেড়ে দিতে না পারে সে জন্য পিএসসিতে কিছু শর্ত রাখা হয়েছে। নতুন শর্তের অধীনে কার্যক্রমের ৫০ ভাগের বেশি ছাড়তে হলে সরকারের অনুমোদন লাগবে। এর আগে দেখা গেছে, এদেশে কর্মরত কোম্পানি তাদের কার্যক্রম অন্য কোম্পানির কাছে উচ্চমূল্যে বিক্রি করে দিয়েছে। এ হস্তান্তরে পেট্রোবাংলার কোনো লাভ হয়নি। ধারায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের (যৌথ রিভিউ কমিটি) অনুুমোদন না নিয়ে কোনো কাজে ব্যয়নির্বাহ করা যাবে না। কমিটি থেকে কাজের বাজেট অনুমোদন করিয়ে নিতে হবে। কমিটির অনুমোদন ছাড়া ওই ব্যয় 'কস্ট রিকভারি' তে আসবে না। জরুরি কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হলে তা ৭২ ঘন্টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। ৩০ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। একটি উল্লেখযোগ্য ধারা হচ্ছে, তেলগ্যাস অনুসন্ধানের জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিকভাবে অগভীর সাগরের ক্ষেত্রে ৪ বছর ও গভীর সাগরের ক্ষেত্রে ৫ বছরের অনুসন্ধান চুক্তি করা হবে। তবে উভয় ক্ষেত্রে দু' ধাপে ২ বছর করে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। পরিত্যাজ্য স্থাপনা অপসারণের জন্য একটি তহবিল তৈরির প্রস্তাব রাখা হয়েছে এই পিএসেিত। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয় থেকে অর্থ সংগ্রহ করে তহবিল তৈরি করা হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজ উদ্যোগে পরিত্যাজ্য স্থাপনা অপরসারণ করলে ওই অর্থ ফেরত দেওয়া হবে। গত ৭ জানুয়ারি পিএসসির খসড়া অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটি বিষয়টি আরও পরীক্ষানিরীক্ষার জন্য জ্বালানি সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেয়। কমিটি ২১ জানুয়ারি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। ২২ জানুয়ারি পাঠানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে। ২০০৫ সালে সাগরে তেলগ্যাস অনুসন্ধানের জন্য তৃতীয় দফায় দরপত্রের উদ্যোগ নেয়া হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বর্তমান তত্ত্ববধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর এ ব্যাপারে জোরালো উদ্যোগ নেয়া হয়। অনুসন্ধানের জন্য পুরো সমুদ্র এলাকাকে ২৮টি ব্লকে ভাগ করা হয়েছে। এর মধ্যে অগভীর সাগরে ব্লক রয়েছে ৮ টি। গভীর সমুদ্র এলাকায় ২২টি। প্রতিটি ব্লকের আয়তন ২ হাজার বর্গ কিলোমিটার থেকে ৭ হাজার বর্গ কিলোমিটার। সমুদ্রের এ ২৮টি ব্লকে অনুসন্ধানের জন্য এবার দরপত্র আহবান করা হবে। এ ২৮টি সহ দেশের মোট ব্লকের সংখ্যা দাঁড়াচ্ছে ৫৪টি। ১৯৯৩-৯৪ সালে দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকার ২৩টি ব্ল