২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে গাড়ির জট, চারগুণ ভাড়া আরোপের সিদ্ধান্ত

চট্টগ্রাম বন্দরে ছাড়ের অপেক্ষায় গাড়ির বহর দিন দিন লম্বা হচ্ছে। আমদানিকারকরা যথাসময়ে গাড়ি ছাড়িয়ে না নেওয়ায় বন্দরের অভ্যন্তরের শেডগুলোতে আর তিল ধারণের ঠাঁই নেই। এ অবস্থা নিরসনে বন্দর কর্তৃপ আগামী ১০ ফেব্র"য়ারি থেকে জরিমানা হিসেবে স্বাভাবিকের চারগুণ ভাড়া আরোপের সিদ্ধান্ত নিয়েছে। গাড়ির এই জটপাকানো অবস্থার কথা তুলে ধরেছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে ছাড়ের অপেক্ষায় গাড়ির বহর দিন দিন লম্বা হচ্ছে। আমদানিকারকরা যথাসময়ে গাড়ি ছাড়িয়ে না নেওয়ায় বন্দরের অভ্যন্তরের শেডগুলোতে আর তিল ধারণের ঠাঁই নেই। এ অবস্থা নিরসনে বন্দর কর্তৃপ আগামী ১০ ফেব্র"য়ারি থেকে জরিমানা হিসেবে স্বাভাবিকের চারগুণ ভাড়া আরোপের সিদ্ধান্ত নিয়েছে। গাড়ির এই জটপাকানো অবস্থার কথা তুলে ধরেছেন রুহুল আমিন রানা। প্রাইভেট কার, বিলাসবহুল জিপ, মাইক্রোবাস, পিকআপ, মিনিবাসসহ বিভিন্ন ধরনের প্রায় দুই হাজার গাড়ি পড়ে আছে বন্দরে। জায়গার সংকুলান না হওয়ায় বন্দরের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে। বন্দরের পরিচালক (পরিবহন) লেফটেনেন্ট কর্নেল এস এম ফিরোজ আহমেদ অভিযোগ করেন, আমদানিকারকদের মধ্যে বন্দরকে গুদাম বা শোরুম হিসাবে ব্যবহার করার প্রবণতার কারণেই এই জট তৈরি হচ্ছে। নিয়ম অনুযায়ী খালাসের পর চারদিন পর্যন্ত বন্দরে গাড়ি রাখা যায়। পঞ্চম দিন থেকে টন প্রতি ১২ টাকা হারে ভাড়া দিতে হয়। দ্বিতীয় সপ্তাহে এই ভাড়া ৩১ টাকা ৭৫ পয়সা, তৃতীয় সপ্তাহে ৪৯ টাকা ৫০ পয়সা হারে ভাড়া গুণতে হয়। আমদানিকারক সূত্রে জানা গেছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গাড়ি নিয়ে আরও একটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। ফলে বন্দরের গাড়ি জট আরও বাড়বে বলে আশংকা প্রকাশ করেছে কর্তৃপ। এখন যে হারে গাড়ি ছাড় করা হচ্ছে সেটা অব্যাহত থাকলে গাড়ি নিয়ে আর কোনো জাহাজ এলে বন্দরে রাখতে সমস্যায় পড়তে হবে বলে বন্দরের পরিচালক (পরিবহন) লেফটেনেন্ট কর্নেল এস এম ফিরোজ আহমেদ জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমদানিকারকরা সময়মত গাড়ী সরবরাহ না নেওয়ায় বন্দরের অভ্যন্তরে দিন দিন বাড়ছে গাড়ির সংখ্যা। বারবার বলার পরও তারা গাড়ি সরবরাহ না নেওয়ায় স্বাভাবিক ভাড়ার উপর চারগুণ ভাড়া আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "গাড়ির সংখ্যা সহনীয় পর্যায়ে এলে এই জরিমানার হার কমিয়ে দেওয়া হবে।" পরিচালক অভিযোগ করেন, বন্দরকে গুদাম বা শোরুম হিসাবে ব্যবহার করার যে প্রবণতা আমদানিকারকদের মধ্যে আছে সে কারণেই জট তৈরি হচ্ছে। বন্দরকে গাড়ি রাখার জন্য নিরাপদ ও সাশ্রয়ী ভাবার কারণে তারা দীর্ঘদিন ধরে এখানে গাড়ি রেখে বিক্রি করেন। সা