২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকারের নিরাপত্তা ও ক্ষতিপূরণে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

ব্যাংকের লকারে গ্রাহকদের সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রক্ষিত সম্পদ খোয়া গেলে লকার মালিককে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, কোনো ব্যাংক যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না করে লকার সেবা পরিচালনা করলে ওই ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বাতিল ও লকার সেবা পরিচালনার সুযোগ বন্ধ করে দেয়া হবে। ব্যাংক কর্তৃপক্ষ লকারের ভেতর কী রাখা হয়েছে তা না জানলেও অবশ্যই লকারের নিরাপত্তা বিধান করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 06:16 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের লকারে গ্রাহকদের সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রক্ষিত সম্পদ খোয়া গেলে লকার মালিককে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, কোনো ব্যাংক যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না করে লকার সেবা পরিচালনা করলে ওই ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বাতিল ও লকার সেবা পরিচালনার সুযোগ বন্ধ করে দেয়া হবে। ব্যাংক কর্তৃপক্ষ লকারের ভেতর কী রাখা হয়েছে তা না জানলেও অবশ্যই লকারের নিরাপত্তা বিধান করতে হবে। সার্কুলারটি বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেয়া হয়। গত জানুয়ারি মাসের প্রথম দিকে রাজধানীতে ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখার লকার ভেঙে সোনার গহনাসহ অন্যান্য সম্পদ লুট হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশন দিল। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর লকার রুমের অবস্থান অবশ্যই নিরাপদ স্থানে হতে হবে এবং ভল্টও যথেষ্ট নিরাপদ হতে হবে। এসব প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব দিতে হবে যথাযথভাবে প্রশিক্ষিত বাহিনীকে। ব্যাংকের নিজস্ব উদ্যোগে নিয়মিতভাবে এ নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে হবে। কোনো কারণে লকারে রক্ষিত সম্পদ নষ্ট হলে বা খোয়া গেলে বীমার শর্ত অনুযায়ী লকার গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া লকারে সম্পদ রাখার ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে গ্রাহকের যে চুক্তি হবে তার অনুলিপি গ্রাহককে দিতে হবে। ব্যাংকের লকার লুট বা চুরি হলে ক্ষতিপুরণের একটি অংশ অবশ্যই নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাকে দিতে হবে। এর পরিমাণ কত হবে তা লকারের সংখ্যা অনুপাতে সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে। বাংলাদেশ ব্যাংকের 'ব্যাংকিং প্রবিধি ও নীতি' বিভাগের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, সা