আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ৩৬ শতাংশ প্রার্থীরই (৮৯১ জন) করদাতা সনাক্তকরণ নম্বর বা টিআইএন নেই।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আহমেদ আলী রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন কমিশনে জমা পড়া মোট ২৪৫৬টি মনোনয়নপত্রের মধ্যে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৩৬২টি পরীক্ষা করতে পেরেছেন এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। এর মধ্যে ৮৯১ জন প্রার্থীর টিআইএন নেই।
এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, " একজন ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন অথচ করের আওতায় পড়বেন না- এটা অসম্ভব। তারা ট্যাক্স নেটের আওতায় পড়
bdnews24