চট্টগ্রাম, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে নির্মিতব্য টেকনাফ-বাওলিবাজার সংযোগ সড়ক নির্মাণের দায়িত্ব পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে সেনাবাহিনী।
রোববার সকালে জেলার রাঙ্গুনিয়ার রাণীর হাট সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ এ ব্যাপারে সেনাবাহিনীর আগ্রহের কথা জানান।
সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স রাণীর হাট সেতু নির্মাণ করে।
জেনারেল মইন বলেন, "পার্বত্যাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন ভালো যোগাযোগ ব্যবস্থা। রাণীর হাট সেতুর নির্মাণের মধ্য দিয়ে পার্বত্য রাঙামাটিতে অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় হবে। ২৫ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-ইয়াঙ্গুন সড়কের নির্মাণ কাজের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হলে সরকারের অনেক অর্থ সাশ্রয় হবে।"
এ বিষয়ে স
bdnews24