ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যত্রতত্র মোবাইল ফোনের বেইজ স্টেশন থেকে সৃষ্ট তড়িৎ দূষণের বিপদ সম্পর্কে সতর্ক করে দিলেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে অনুষ্ঠিত "তড়িৎ দূষণের ভয়াবহতা ও বাংলাদেশ" শীর্ষক এক সেমিনারে তারা বলেন, মোবাইল ফোন ও এর বেজ স্টেশনের তড়িৎ-চৌম্বকীয় বিকিরণ দৃষ্টিশক্তি লোপ, লিউকোমিয়া এবং ব্রেইন ক্যান্সারের সৃষ্টি করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগ ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এই সেমিনারের আয়োজন করে।
তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভ্ঞুা সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন। এতে আলোচক ছিলেন প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক আখতারুন্নেসা, প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা প্রমুখ। সেমিনারে সঞ্চালক ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান আবু নাসের খান।
সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, পানি, বায়ু , আলো ও শব্দ দূষণের চেয়েও বেশি ক্ষতিকর দূষণ হলো তড়িৎ দূষণ। দৈনন্দিন কাজে ব্যবহৃত অনেক বৈদ্যুতিক সামগ্রী যেমন- মাইক্রোওয়েভ ওভেন, হেয়ার ড্রায়ার, টোস্টারের মতো সামগ্রী থেকে এ দূষণ হয়ে থাকে।
এতে প্রতিনিয়ত মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে সতর্ক করে দিয়ে বলা হয় এটি আরো ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। মোবাইলের বেজ স্টেশন থেকে ঘটা মারাত
bdnews24