২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন

প্রত্যর্পণযোগ্য হিসেবে কোনো অর্পিত সম্পত্তি জরিপে তালিকাভুক্ত হলে তা ফেরত পেতে উত্তরাধিকাররা আবেদন করতে পারবে- এমন বিধান রেখে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) অধ্যাদেশ- ২০০৮ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রত্যর্পণযোগ্য হিসেবে কোনো অর্পিত সম্পত্তি জরিপে তালিকাভুক্ত হলে তা ফেরত পেতে উত্তরাধিকাররা আবেদন করতে পারবে- এমন বিধান রেখে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) অধ্যাদেশ- ২০০৮ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম জানান, অনুমোদিত সংশোধিত আইনে বলা হয়েছে প্রকাশিত প্রত্যর্পণযোগ্য সম্পত্তি তালিকাভুক্ত নয় এ ধরনের কোনো সম্পত্তি সর্বশেষ জরিপে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হলে ওই তালিকা প্রকাশের ১৮০ দিনের মধ্যে জমির সংশ্লিষ্ট মালিক সম্পত্তি ফেরত পাওয়ার আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কাছে ওই আবেদন করতে হবে জানিয়ে তিনি বলেন, "জেলা প্রশাসক আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে সেটি যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে সম্পত্তি অবমুক্তির আদেশ দেবেন।" দেশে অর্পিত সম্পত্তির মোট পরিমাণ ৬ লাখ ৪৩ হাজার ১৩৬ দশমিক ৯০ একর। এর মধ্যে প্রত্যর্পণযোগ্য সম্পত্তির ১ লাখ ৯৭ হাজার ২১৪ দশমিক ১৪ একর। তালিকাভুক্ত বাকি সম্পত্তির পরিমাণ ৪ লাখ ৪৫ হাজার ৯২২ দশমিক ৭৬ একর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এসএনডি/এসকে/২৩১৩ঘ.