২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের অর্থমন্ত্রীদের সম্মেলন শুরু শনিবার

বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থমন্ত্রীদের তিনদিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থমন্ত্রীদের তিনদিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে শনিবার। কাতারের রাজধানী দোহায় এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থমন্ত্রীরা অংশ নেবেন। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) পশ্চিমা কয়েকটি দেশের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। সম্মেলনে যোগ দিতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম শুক্রবার সকালে কাতার রওনা হবেন। ২ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। উপদেষ্টা মির্জ্জা আজিজ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ব অর্থনৈতির বর্তমান পরিস্থিতিতে এ সম্মেলন খুব গুরুত্বপূর্ণ। অর্থনীতির চলমান সঙ্কট বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো কী করে মোকাবিলা করতে পারে তা নিয়ে সেখানে আলোচনা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২২৪১ ঘ.