ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি সাহায্য হ্রাস এবং আমদানি শুল্ক খাতে রাজস্ব আদায় কমার আশঙ্কা করে পরিস্থিতি মোকাবেলায় অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
তার ধারণা, বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কারণে বিদেশি সাহায্য কমতে পারে। আর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্যের দাম পড়ে যাওয়ায় চলতি অর্থবছরে কমতে পারে আমদানি শুল্ক খাতে রাজস্ব আয়।
তাই আয়কর ও ভ্যাট খাতে নজর দিয়ে এবং করের হার না বাড়িয়ে আওতা স
bdnews24