ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে এই প্রথমবারের মতো নিটিং কারখানার যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ নিয়ে মেলা আয়োজন করছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
আগামী শুক্রবার থেকে শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'নিট টেক্স বাংলাদেশ ২০০৮ এক্সপো' শীর্ষক তিন দিনের এই মেলা শুরু হচ্ছে।
সোমবার বিকেএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিকেএমইএ সভাপতি ফজলুল হক।
ফজলুল হক বলেন, "নিট কারখানার যন্ত্রপাতি কেনার জন্য আমাদের বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে হয়। কিন্তু এই মেলার মাধ্যমে একসঙ্গে অনেক জিনিস দেখা যাবে এবং বিভিন্ন সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করা যাবে।"
বিকেএমইএ এবং কনফারেন্স অ্যান্ড এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট সার্ভিস (সিইএমএস) বাংলাদেশ যৌথভাবে এই মেলার আয়োজন করছে। বাংলাদেশসহ ১০টি দেশের ৭৫টি প্রতিষ্ঠানের মেলায় অংশ নেওয়ার কথা রয়েছে।
শুক্রবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মেলা চলবে।
বর্তমানে দেশে প্রায় ১৬০০ নিট কারখানা রয়েছে জানিয়ে ফজলুল হক বলেন, "বছরে গড়ে প্রায় ২০০টি নতুন কারখানা হচ্ছে এবং আগের কারখানাগুলোও স
bdnews24