চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।
বৃহস্পতিবার রাতে চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষে এক বিবৃতিতে চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি এম, এ, লতিফ এ দাবি জানান।
বিবৃতিতে দেশে অর্থবহ গণতান্ত্রিক পরিবেশ তৈরির মাধ্যমে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চারের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৪৫ঘ.
bdnews24