ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে সহায়তার জন্য ৬০ লাখ ডলার দেবে সুইজারল্যান্ড। এ বিষয়ে বুধবার দুদেশের সরকারের মধ্যে একটি আর্থিক ও কারিগরী সহায়তা বিষয়ক চুক্তি সই হয়েছে।
সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম
bdnews24