ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯তম বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) শুরু হচ্ছে বৃহস্পতিবার।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, "বিশ্ব অর্থনীতির সঙ্কটের মধ্যেই এ বাটেক্সপো'র আয়োজন করা হচ্ছে। এ সঙ্কট আমাদের জন্য সুযোগ ও ঝুঁকি দুটোই এনেছে। আমরা সুযোগগুলো কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে চাই।"
আনোয়ার-উল-আলম জানান, এবারের আয়োজনে পণ্যের বৈচিত্র্য ও মানোন্নয়ন, পোশাকের নকশা ও প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া স্থানীয় বস্ত্রখাত ও অবকাঠামো উন্নয়নের বিষয়টিও এবার গুরুত্ব পাবে।
সংসাবদ সম্মেলনে জানানো হয়, জার্মান টেকনিক্যাল করপোরেশনের সহযোগিতায় (জিটিজেড) এবারের প্রদর্শনীতে ভারত, হংকং, থাইল্যান্ড, চীন, পাকিস্তান ও বাংলাদেশের প্রায় ৭০টি প্রতিষ্ঠান অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি বিশ্ব অর্থনীতির সঙ্কট ও পোশাক খাতে এর প্রভাব, পোশাক ব্যবসায় সা
bdnews24