২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ১০ মাসে রেমিটেন্স এসেছে ৭৪০ কোটি ডলারের বেশি

গত ১০ মাসে আসা প্রবাসী আয়ের (রেমিটেন্স) পরিমাণ ৭৪০ কোটি ডলার ছাড়িয়েছে যা গত অর্থবছরের চেয়ে আশি কোটি ডলার বেশি। মঙ্গলবার একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 06:11 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১০ মাসে আসা প্রবাসী আয়ের (রেমিটেন্স) পরিমাণ ৭৪০ কোটি ডলার ছাড়িয়েছে যা গত অর্থবছরের চেয়ে আশি কোটি ডলার বেশি। মঙ্গলবার একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিটেন্স এসেছে ৭৪০ কোটি ডলারের বেশি যা একটি রেকর্ড। গত অর্থবছরে প্রবাসীদের পাঠানো মোট রেমিটেন্সের পরিমাণ ছিলো ৬৬০ কোটি ডলার।" তিনি জানান, বাংলাদেশী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের হারও বেড়েছে। ২০০৮ সালে এ পর্যন্ত সাত লাখ ৬৫ হাজার জনকে কাজের জন্য বিদেশে যাবার ছাড়পত্র দেওয়া হয়েছে। গত বছর এ সংখ্যা ছিলো আট লাখ ৩২ হাজার। শ্রমিক রপ্তানি বিষয়ে বাংলাদেশ-লিবিয়া সমঝোতা স্মারক স্বাক্ষরকে তত্ত্বাবধায়ক সরকারের 'সাফল্য' অভিহিত করে উপদেষ্টা বলেন, "আমরা নতুন শ্রমবাজার খোঁজা অব্যাহত রেখেছি। এখন থেকে লিবিয়াও একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হলো। এছাড়া জর্ডান ও বাহরাইনের সঙ্গেও একই ধরনের চুক্তির চেষ্টা করছি আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম/কেআরসি/টিএইচ/এসকে/০০০৬ঘ.