ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, অর্থনীতিতে সামগ্রিক সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এর চালকগুলোতে পরিবর্তন আনতে হবে।
শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের (ডিসিসিআই) ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন (ইন্টারন্যাশনাল ট্রেড কনফারেন্স) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ফখরুদ্দীন আহমদ একথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "অর্থনীতিতে সামগ্রিকভাবে সুষ্টু ব্যবস্থাপনা আনার জন্য আমাদের অর্থনৈতিক চালকগুলোকে বদলাতে হবে। এই চালকসমূহের মধ্যে উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন উদ্যেক্তা, সময়োপযোগী বাণিজ্যিক কৌশল, দূষণমুক্ত উৎপাদন ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি উৎস, উৎপাদনশীল ও নিরবিচ্ছিন্ন শ্রমশক্তি, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিনিয়োগ প্রভৃতি বিষয় অন্তর্ভূক্ত রয়েছে।"
তিনি বলেন, গত ৫০ পঞ্চাশ বছরে বিশ্ব অর্থনীতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। আগামী ৫০ বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমাদের একটু থেমে বিচার-বিবেচনা করে দেখা দরকার। বিশ্বায়নের ফলে এখন প্রতিটি দেশের অর্থনীতি অন্যান্য দেশগুলোর সঙ্গে একটি বিশাল শিকলের মতো জড়িয়ে আছে।
সা
bdnews24