ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়ার ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সময়সীমা রক্ষা করতে পারেনি দেশের বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন (জিপি)।
বৈশ্বিক আর্থিক সঙ্কটের প্রভাবকে এজন্য দায়ী করেছে প্রতিষ্ঠানটি।
আগামী বছরের মার্চ মাসের আগে আইপিও বাজারে আনা সম্ভব নয় বলে জানিয়েছে জিপি।
বুধবার গ্রামীণফোনের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডার্স ইয়েনসেন এ কথা জানান। একই সময় প্রতিষ্ঠানটির গত তিন মাসের আর্থিক বিবরণী প্রকাশ করা হয়।
এতে বলা হয়, এবছরের প্রথম নয় মাসে গ্রামীণফোনের রাজস্ব আয় হয়েছে ৪৫০০ কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ১১ ভাগ বেশি। বছরের তৃতীয়াংশে গ্রামীণফোনের রাজস্ব আয় প্রায় ১৫০০ কোটি টাকা হয়েছে বলেও বলা হয় যা গতবছরের একই সময়ের তুলনায় শতকরা ৭ ভাগের বেশি।
বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কট এবং অন্যান্য কারণে কিছুটা বিলম্ব হলেও আইপিও কার্যক্রম অব্যাহত আছে বলে দাবি করছে গ্রামীণফোন।
এ ব্যাপারে অ্যান্ডার্স ইয়ানসেন বলেন, "বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কট এবং প্রি-আইপিও প্রক্রিয়ায় এর সরাসরি প্রভাবের কারণে আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্ধারিত সময়সীমা রক্ষা করতে পারিনি। তবে স্থানীয় শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আমরা প্রতিশ্র"তিবদ্ধ।"
ইয়েনসহ আরও জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সতর্ক পর্যালোচনার মাধ্যমে এবং গ্রামীণফোন আইপিও-র বিশাল আকারের কারণে স্থানীয় শেয়ারবাজারে অস্থিরতা এড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে নতুন আবেদন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।
বিবরণীতে উল্লেখ করা হয় নিষ্ক্রিয় অনিবন্ধিত সংযোগ বাতিল অব্যাহত থাকায় প্রতিষ্ঠানটির গ্রাহকবৃদ্ধি হ্্রাস পেয়েছে।
এতে আরও বলা হয়, গ্রাহকসংখ্যা বৃদ্ধির কারণে গত বছরের এই সময়ের তুলনায় মোট রাজস্ব শতকরা ৭ ভাগ বৃদ্ধি পেলেও গ্রাহক প্রতি গড় রাজস্ব কমে গেছে।
এ বছরের দ্বিতীয় কোয়ার্টার থেকে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫ লাখ আর গতবছরের ৩য় কোয়ার্টারের তুলনায় গ্রাহক বেড়েছে ৫০ লাখ।
অ্যান্ডার্স ইয়ানসেন বলেন, "বিদ্যমান উচ্চ সিম ট্যাক্সের কারণেই প্রধানত গ্রাহক প্রবৃদ্ধি কমেছে। এই করারোপের ফলে স্বল্প আয়ের মানুষদের মোবাইল সংযোগ কেনার ক্ষমতা হ্্রাস পেয়েছে। তবে এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে টেলিফোনের বিস্তারের হার অপেক্ষাকৃত কম- শতকরা ৩০ ভাগ হওয়ায় গ্রাহক প্রবৃদ্ধি অব্যাহত থাকার উজ্জল সম্ভাবনা আছে।"
সিম ট্যাক্স প্রত্যাহার বা হ্্রাস করলে পল্লী অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ আধুনিক মোবাইল প্রযুক্তির সুবিধা ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।
বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন স
bdnews24