২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিন্টুকে মেয়র প্রার্থী করতে আনিসের বক্তব্য মানছেন না পারভেজ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতার ব্যাপারে এফবিসিসিআই সভাপতির বক্তব্যের বিরোধিতা করেছেন বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতার ব্যাপারে এফবিসিসিআই সভাপতির বক্তব্যের বিরোধিতা করেছেন বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ। তিনি বলেছেন, মিন্টুর প্রার্থিতার ব্যাপারে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক ব্যক্তিগত সমর্থন দেওয়ার কথা বললেও সেটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে না। আনিসুল হকের বক্তব্য ব্যাখ্যা করে পারভেজ বলেন, "হু ইজ আনিসুল হক? তিনি (আনিসুল হক) এফবিসিসিআই'র সভাপতি। তার বক্তব্যই এফবিসিসিআই'র বক্তব্য।" কিন্তু এ বক্তব্যের সঙ্গে তার সংগঠন বিজেএমইএ একমত নয় মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক জানান পারভেজ। এর আগে নারায়ণগঞ্জে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পারভেজ বলেন, "ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আবদুল আউয়াল মিন্টুকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি- এফবিসিসিআই সভাপতির একক সিদ্ধান্ত। এটি দেশের সকল ব্যবসায়ীর সিদ্ধান্ত হতে পারে না।" নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে বস্ত্র ও তৈরি পোশাক প্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিজিএমইএ সভাপতি । গত রোববার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে ঢাকা মহানগরী ব্যবসায়ী সমাজের ব্যানারে আয়োজিত 'কেমন ঢাকা চাই' শীর্ষক মতবিনিময় সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমীর হোসেন খান এফবিসিসিআই'র সাবেক সভাপতি মিন্টুকে ঢাকার মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলে উপস্থিত ব্যবসায়ী নেতারা তা সমর্থন করেন। ওই অনুষ্ঠানে মিন্টু তার বক্তৃতায় জানিয়েছিলেন- দেশের 'ব্যবসায়ী স