ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের কারণে তৈরি পোশাক খাতে চীন ও তুরস্কের আধিপত্য কমে আসার সুযোগ নিতে হবে বাংলাদেশকে।
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আয়োজিত এক সেমিনারে বক্তারা এ পরামর্শ দিয়েছেন।
রাজধানীর হোটেল শেরাটনে 'বিশ্ব অ্যাপারেল খাতে বাংলাদেশের সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধে বিকেএমইএ ভাইস প্রেসিডেন্ট এম এ বাসেত জানান, অর্থনৈতিক সঙ্কটের কারণে বিশ্ব বাজারে অ্যাপারেল খাতে চীন ও তুরস্কের আধিপত্য কমে আসতে পারে।
আন্তর্জাতিক বাজারে অ্যাপারেল খাতের ৫০ শতাংশই নিয়ন্ত্রণ করে চীন ও তুরস্ক।
এম এ বাসেত বলেন, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চ মজুরি ও উৎপাদন খরচ, পরিবেশগত বিভিন্ন বিষয় ও শ্রমিক সঙ্কটের কারণে দেশ দুটির আধিপত্য খর্ব হতে পারে। এর ফলে বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশের জন্য সুযোগ তৈরি হয়েছে।
এস কিউ গ্র"পের চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, বিনিয়োগ তহবিল গঠনের জন্য পুঁজিবাজার স
bdnews24