নিউইয়র্ক, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি, ফ্ল্যাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জায়গা বিক্রি বাবদ ১১০ কোটি টাকার ব্যবসা নিয়ে শেষ হয়েছে তিনদিনব্যাপী নিউইয়র্কের আবাসন মেলা।
নিউইয়র্ক থেকে শিহাবউদ্দীন কিসলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারের মেলায় ফ্ল্যাটের চেয়ে জমি কেনার প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে।
প্রবাসীদের অনেকেই স্থায়ীভাবে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই মার্কিন অর্থনীতিতে মন্দা সত্ত্বেও এবারের আবাসন মেলায় গত ২ বছরের তুলনায় বেশি ব্যবসা হয়েছে বলে অনেক রিহ্যাব সদস্য মন্তব্য করেছেন।
মেলায় আসা ক্রেতা সিলেটের সৈয়দ সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২২ বছর পর স্থায়ীভাবে বসবাসের জন্য এ মাসেই পরিবার নিয়ে দেশে ফিরছেন তিনি।
তার মতে, "বিদেশের হাড়ভাঙা খাটুনি ছেড়ে সঞ্চিত অর্থ নিয়ে এখনই দেশে ফেরার সময়।"
তবে গত বছরের ৩৫ কোটি টাকার তুলনায় এবারের ব্যবসা ভালো হলেও কয়েকটি পুরোনো প্রতিষ্ঠান ছাড়া অপেক্ষাকৃত এবারের ব্যবসায় খুশি নয়।
আবাসন মেলার স্থানীয় আয়োজক জেমিনি ট্রাভেলসের সোহাগ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবারের মেলায় ২৬৫ কোটি টাকার ব্যবসায়িক অঙ্গীকার পাওয়া গেছে ক্রেতাদের কাছ থেকে।"
এস এ খালেক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওমর ফারুক মেলায় তার ব্যবসায়িক সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফারুক জানান, তাদের এবারের প্রজেক্টে আশি ভাগ ক্রেতাই নিউইয়র্কের।
এস এ খালেক প্রপার্টিজের এ কর্মকর্তা আরও জানান, প্রবাসীদের মধ্যে এখন কন্ডোমিনিয়ামের প্রতি আগ্রহ বাড়ছে।
রিলায়েন্স গ্র"পের পরিচালক আরিফুর রহমান বলেছেন, প্রবাসীরা এখন নিরাপদ বিনিয়োগের স্থান হিসেবে দেশকেই ভাবছেন। তার প্রতিষ্ঠান এবার ১০টি প্লট বিক্রি করেছে।
এছাড়া রূপায়ন, শেলটেক, বিডিডিএল, এলিয়েন্স প্রপার্টিজ, রিলায়েন্স হোল্ডিং গ্র"প, শান্তা প্রপার্টিজ, ফ্যামিলি লিভিং, ভেনচুরা, শেয়ার অ্যান্ড কেয়ার হোল্ডিং ,আমিন মোহাম্মদ গ্র"প এবং ক
bdnews24