২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার মান কমানোর দাবি নাকচ করলেন অর্থ উপদেষ্টা

বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব কমাতে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করতে ব্যবসায়ীদের দাবি নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 06:49 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব কমাতে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করতে ব্যবসায়ীদের দাবি নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। সোমবার রাতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) ও এনটিভি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তৈরি-পোশাক রপ্তানিকারকেরা রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রাখতে টাকার মান কমানোর দাবি জানান। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "আমরা আমদানি নির্ভর দেশ। শুধু রপ্তানি ও রেমিটেন্স খাতের কথা বিবেচনা করলে চলবে না।" গভর্নর বলেন, "চট করে টাকার অবমূল্যায়ন করা সম্ভব নয়। সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।" রাজধানীর সোনারগাঁও হোটেলে 'বিশ্ব অর্থনীতি ও আমরা'-শীর্ষক এ অনুষ্ঠানটি এনটিভি সরাসরি স