২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন পর পুঁজিবাজারে দরপতন

টানা দুদিনের তেজিভাবের পর বুধবার বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণে শেয়ার বাজারে দরপতন হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুদিনের তেজিভাবের পর বুধবার বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণে শেয়ার বাজারে দরপতন হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজের কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকের দরপতন বাজারের স্বাভাবিক ঘটনা। গত দুদিন বাজারে তেজিভাব থাকার পর সবাই একটি দরপতনের আশঙ্কা করছিল।" ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তবে ব্লু-চিপ শেয়ারের দাম বেড়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ২৯২৫ দশমিক ৯৭ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে হয়েছে ২৯২৫ দশমিক ৯৭ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১০ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে ২৫০০ দশমিক ৫৫ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫১১ কোটি টাকার ৩ কোটি ৩১ লাখ ৪২ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন হয়। এদিকে ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের বড় ধরনের দরপতনের কারণে চট্টগ্রাম পুঁজিবাজারেও সূচকের পতন ঘটেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮১ কোটি ২৪ লাখ ৩৪ হাজার টাকার ৬৬ লাখ ৪৩ হাজার ৯৮৬টি শেয়ার লেনদেন হয়। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৩৪ দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ কমে ৯০৩৯ দশমিক ৫০ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২৩ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ কমে হয়েছে ৫৯১০ দশমিক ৪৪ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ২৪ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে ৭৮৯৬ দশমিক ৬১ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/১৯৪৬ ঘ.