২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা বাড়ানোর আশ্বাস আইএফসির

বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি)। সোমবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলায় হয়, আইএফসি'র ভাইস প্রেসিডেন্ট ফরিদা খাম্বাটার নেতৃত্বে দক্ষিণ এশিয়া অঞ্চলের একটি প্রতিনিধি দল রোববার ওয়াশিংটনে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় আইএফসির পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয়। বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় অংশ নেওয়ার জন্য অর্থ উপদেষ্টা বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন। প্রতিনিধি দলটি বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নে আইএফসি'র কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা এবং ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) অর্থায়নে বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করেন বলে ািবজ্ঞপ্তিতে বলা হয়। বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগের পরিবেশ উন্নত করায় বেটার বিজনেস ফোরাম এবং রেগুলেটরি রিফর্মস কমিশনকে সহায়তার আশ্বাসও দিয়েছে আইএফসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৬৩১ ঘ.