ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) হুঁশিয়ার করে দিয়েছে যে, বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বৈশ্বিক আর্থিক খাত। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান। সঙ্কট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র ধৈর্য্য ধারণ করার কথা বললেও আইএমএফ বলছে একটি সুনির্দিষ্ট উদ্ধার পরিকল্পনার বিষয়ে শিল্পোন্নত জি-৭ দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর আর বসে থাকার সময় নেই। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩০ ঘ.
bdnews24