ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী-শিল্পপতিদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের চালিকাশক্তি উল্লেখ করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও তাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
সরকারের ফলপ্রসূ কিছু উদ্যোগের ফলে দেশে একটি বাণিজ্য, শিল্প ও কৃষি সহায়ক পরিবেশ ধীরে ধীরে গড়ে উঠছে বলেও দাবি করেছেন তিনি।
প্রধান উপদেষ্টা সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চট্টগ্রাম শুল্ক ভবনের অটোমেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "দায়িত্ব গ্রহণের পর আমরা আমাদের অন্যতম লক্ষ্য নির্ধারণ করেছিলাম, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে একটি দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করব, সুশাসন ও সর্বস্তরে স্বচ্ছতা নিশ্চিত করব। আর এ জন্য আমরা ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।"
এক্ষেত্রে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্মকমিশন ও বিচার বিভাগের স্বাধীন কার্যক্রম এবং তথ্য অধিকার আইন প্রণয়ন ও মানবাধিকার অধ্যাদেশ অনুমোদনের বিষয়গুলো উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, "ব্যবসা-বাণিজ্যে ক্ষেত্রে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে টিকে থাকার সক্ষমতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়নসহ সামষ্টিক অর্থনীতি ও কাঠামোগত সংস্কার কার্যক্রম গ্রহণে উদ্যোগী হয়েছে। এর অংশ হিসেবে প্রশাসন, অর্থনীতি ও বাণিজ্য খাতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 'বেটার বিজনেস ফোরাম' এবং 'রেগুলেটরি রিফর্মস কমিশন' গঠন করা হয়েছে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে এ সব ফোরাম ইতোমধ্যে অনেকগুলো সুপারিশ করেছে। এ সব সুপারিশের কয়েকটি বাস্তবায়ন হয়েছে, অন্যগুলো বাস্তবায়নাধীন।"
তিনি বলেন, "সরকারের ফলপ্রসূ এসব উদ্যোগের ফলে দেশে ধীরে ধীরে একটি ব্যবসা-বাণিজ্য, শিল্প ও কৃষি সহায়ক পরিবেশ গড়ে উঠছে। স
bdnews24