২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের দ্বিতীয় দিনেও পুঁজিবাজারে মন্দাভাব

বিনিয়োগকারীদের পোর্টফোলিও পুনর্বিন্যাসের প্রবণতা অব্যহত থাকায় সোমবারও শেয়ারে বাজারে সাধারণ সূচকের পতন ঘটেছে। পুঁজিবাজার বিশ্লেষক মইন আল কাসেমের মতে, বিনিয়োগকারীদের আগ্রহের পরিবর্তনই বাজারের এই মন্দাভাবের কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 05:19 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীদের পোর্টফোলিও পুনর্বিন্যাসের প্রবণতা অব্যহত থাকায় সোমবারও শেয়ারে বাজারে সাধারণ সূচকের পতন ঘটেছে। পুঁজিবাজার বিশ্লেষক মইন আল কাসেমের মতে, বিনিয়োগকারীদের আগ্রহের পরিবর্তনই বাজারের এই মন্দাভাবের কারণ। তিনি বলেন, "গত দুদিন ধরে বিনিয়োগকারীরা ব্যাংক খাতের চেয়ে বিদ্যুৎ ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের প্রতিই বেশি আগ্রহ দেখিয়েছে।" এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ের সাইদ বলেন, "বাজার চপের মধ্যে রয়েছে। যমুনা ও মেঘনার সব শেয়ার বাজারে না ছাড়া পর্যন্ত এ পরিস্থিতি চলবে।" সোমবার ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৬ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে ২৮৭৬ দশমিক ৩৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে হয়েছে ২৪২৩ দশমিক ২২ পয়েন্ট। তবে ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ০১৫ শতাংশ বেড়ে ২৩১১ দশমিক ২০ পয়েন্ট হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৯ কোটি টাকার এক কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ৯টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম ৪ দশমিক ৬১ শতাংশ বেড়ে হয়েছে ১৫৭৫ টাকা ২৫ পয়সা। গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ২ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৯৯ টাকা ৪০ পয়সা হয়। যমুনা অয়েলের শেয়ারের দামও বেড়েছে; ২ দশমিক ৭১ শতাংশ বেড়ে দাম হয়েছে ৩৫৭ টাকা ৭০ পয়সা। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার এক দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৬৮৪ টাকা ৭৫ পয়সায় পৌঁছেছে। এছাড়া ব্র্র্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৪৪ শতাংশ বেড়ে ১৫২৯ টাকা ৫০ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ডেসকোর শেয়ারের দাম বাড়লেও আইএফআসি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম ও এবি ব্যাংকের শেয়ারের দাম কমেছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল চিটাগাং ভেজিটেবলস, বেক্সিমকো ফিশারিজ, বিডি ডায়িং, মোনা ফুডস ও আল-আমিন কেমিক্যালস। লোকসানিদের তালিকায় শীর্ষে ছিল পদ্মা অয়েল কোম্পানি, ইউসিবিএল, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ইন্সুরেন্স ও বিজিআইসি। সোমবার মিশ্রভাবে দিন পার করেছে চট্টগ্রামের শেয়ার বাজার। সিএসইতে ২৬ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার টাকার ২৮ লাখ ২৬ হাজার ৪৮৪টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৪টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ কমে ৭৩৮৪ দশমিক ৬১ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৭৪৭ দশমিক ৭৭ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৩ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে ৬৬০৪ দশমিক ৩৯ পয়েন্ট হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২৩১৪ ঘ.