ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আশানুরূপ শক্তিশালী না হওয়ার জন্য দুই দেশের সরকারি কর্মকর্তা ও বেসরকারি উদ্যোক্তাদের নেতিবাচক মনোভাবকে দায়ী করা হয়েছে ঢাকায় আয়োজিত এক সেমিনারে।
'সাফটার অধীনে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সুবিধা' শীর্ষক ওই সেমিনারে বক্তারা বলেন, বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৩৩ কোটি ডলার থেকে বেড়ে একশ কোটি ডলারে পৌঁছাতে পারে।
শনিবার মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) মিলনায়তনে সেমিনারটি যৌথভাবে আয়োজন করে পাকিস্তান দূতাবাস ও এফবিসিসিআই।
অনুষ্ঠানের প্রধান অতিথি পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাশার খান বাবর বলেন, "অনেক সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য মাত্র ৩৩ কোটি ডলারে আটকে আছে। যৌথ অর্থনৈতিক বৈঠকে নির্ধারণ করা একশ কোটি ডলারের বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জন থেকে আমরা অনেক পিছিয়ে আছি।"
বিশেষ অতিথি সার্কের সাবেক মহাসচিব কিউ এ এম এ রহিম বলেন, "বাংলাদেশ ও পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও বেসরকারি উদ্যোক্তারা পরস্পরের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করে।"
পাকিস্তানে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত কিউ এ এম এ রহিম উদাহরণ দিয়ে তিনি বলেন, আফ্রিকান দেশগুলো পাকিস্তান থেকে কিছু আমদানি করলেও দেশটি কেনিয়া থেকে চা কিনছে। চা ভর্তি জাহাজ পাকিস্তানে এলেও তা খালি হয়ে কেনিয়ায় যায়। অথচ পাকিস্তান চা এর চাহিদার মাত্র ১৫ শতাংশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশকে।
তারা পাকিস্তানের সরকারের কাছে সেদেশের বাজারে বাংলাদেশী পণ্য প্রবেশের ক্ষেত্রে শুল্কমুক্ত ও কোটা সুবিধা এবং বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান জানান।
সেমিনারে আরেক বিশেষ অতিথি রাষ্ট্রদূত ড. তৌফিক আলী সতর্ক করে বলেন, বিশ্ববাণিজ্য নীতিমালার অপব্যবহার হলে সাফটার মতো আঞ্চলিক সংস্থাগুলো দুর্ভোগের কারণ হতে পারে।
আফ্রিকার অনেক দেশ আঞ্চলিক চুক্তির জন্য এখন দুর্ভোগের শিকার হচ্ছে বলে জানান তিনি।
এফবিসিসিআই এর প্রশাসক এবং সেমিনারের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের রপ্তানিযোগ্য আরও পণ্যকে শুল্ক মুক্ত সুবিধা দিতে পাকিস্তান সরকারের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, " বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর আগে বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্যের কোটা মুক্ত সুবিধা দেওয়াসহ দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি দূর করা প্রয়োজন।"
পাকিস্তানের ফরেন ট্রেড ইনস্টিটিউটের মহা পরিচালক ড. সফদার সোহেল তার প্রবন্ধে বলেন, নৈকট্যের কারণে তার দেশ স
bdnews24