ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিএফ) ব্যবসায়িক অর্থায়ন গ্র"পের প্রথম বৈঠকে বুধবার গ্র"পের কার্যপরিধি ঠিক করা হয়েছে।
এই গ্র"প দেশের ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করবে এবং সম্ভবনার ক্ষেত্রগুলো সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকরাকে পরামর্শ দেবে।
গ্র"পের সদস্য ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''প্রথম বৈঠকে আমরা আমাদের কার্যপরিধি নির্ধারণ করেছি। আমরা ব্যবসা বাণিজ্য ও শিল্প বিকাশের স্বার্থে বিদ্যমান বাধা ও সম্ভাবনাগুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে সুপারিশ করবো।''
তিনি জানান, গ্র"পের দ্বিতীয় বৈঠক ফ্রেব্র"য়ারি মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে গ্র"পের সদস্যরা নিজেদের পর্যবেক্ষণগুলো উপস্থাপন করবেন। এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর সরকারের কাছে কিছু বিষয়ে সুপারিশ করা হবে।
ব্যবসায়িক অর্থায়ন গ্র"পের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অপর কো-চেয়ারম্যান মেট্রোপলিটন চেম্বারের সভাপতি লতিফুর রহমানসহ গ্র"পের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশের অর্থনীতিতে গতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গত বছর ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে প্রধান করে ৩৮ জন সরকারি ও বেসরকারি প্রতিনিধির সমন্বয়ে বেটার বিজনেস ফোরাম গঠন করা হয়।
১৫ ডিসেম্বর ফোরামের প্রথম বৈঠকে ব্যবসায়িক অর্থায়নসহ মোট পাঁচটি ওয়ার্কিং গ্র"প গঠন করা হয়। অন্য চারটি ওয়াকিং গ্র"প হচ্ছে
bdnews24