ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে আলোচিত বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)-এর পাঁচটি প্রতিশ্র"ত ওয়ার্কিং গ্র"প গঠন করা হয়েছে। এই কমিটিগুলো দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিদ্যমান সমস্যাগুলো চিিহ্নত করে সুপারিশ উপস্থাপন করবে। বেটার বিজনেস ফোরাম এসব সুপারিশের ওপর বিস্তারিত আলোচনা করে সরকারকে সুর্নির্দিষ্ট প্রস্তাব দেবে।
পাঁচটি কমিটির প্রতিটিতে একজন সরকারি ও একজন বেসরকারি মোট দু'জন কো-চেয়ারম্যান রাখা হয়েছে। সদস্য রাখা হয়েছে কমপক্ষে দু'জন সরকারি ও তিন জন বেসরকারি প্রতিনিধিকে। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে।
বুধবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বেটার বিজনেস ফোরামের সদস্য সচিব ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
দেশের অর্থনীতিকে গতিশীল করা এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গত ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে প্রধান করে বহুল-আলোচিত বেটার বিজনেস ফোরাম গঠন করা হয়। ১৫ ডিসেম্বর ফোরামের প্রথম বৈঠকে পাঁচটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সদস্য সচিব কামাল উদ্দিন আহমেদকে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করে কমিটির সদস্যদের নামের তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে বলা হয়েছিল।
বিষয়ভিত্তিক পাঁচ ওয়ার্কিং কমিটির ব্যবসায়িক অর্থায়ন কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা ও মেট্রোপলিটন চেম্বারের সভাপতি লতিফুর রহমানকে। এ কমিটির প্রতিনিধিরা হলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শফিকুর রহমান পাটোয়ারী, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খোন্দকার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এস এম আসিকুজ্জামান, ব্র্যাক এন্টারপ্রাইজ-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ এ রুমী আলী ও আইএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফির খসরু।
অবকাঠামো ওয়ার্কিং গ্র"পের কো-চেয়ারম্যান হলেন পরিকল্পনা কমিশনের সদস্য এ এম এম নাসির উদ্দিন এবং ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ। সদস্যরা হলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ মহসীন, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি কে এম ইসমাইল, রিহ্যাব-এর সভাপতি মোকাররম খান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম, সাবেক সচিব কামরুল ইসলাম সিদ্দিকী ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহমুদুল হক।
সামষ্টিক অর্থনৈতিক নীতি বিষয়ক কমিটির কো- চেয়ারম্যান হলেন অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী তসলিম। এ কমিটির ওয়ার্কিং গ্র"পের সদস্যরা হলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন মিয়া ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাই সরকার।
ব্যবসা শুরু ও পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানরা হলেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। ব্যবসা শুরু ও পরিচালনা কমিটির সদস্যরা হলেন বিনিয়োগ বোর্ডের সদস্য আবু রেজা খান ও বিজনেস প্রমোশন কাউন্সিলের যুগ্ম সচিব গোলাম হোসেন, বিজিএমইএ-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, রেনেটার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কায়সার করিম ও বেসিস-এর সভাপতি রফিকুল ইসলাম রাউলি।
কর্মনৈপূণ্য উন্নয়ন শীর্ষক ওয়ার্কিং কমিটির কো-চেয়ারম্যানরা হলেন শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম ও একটেল বাংলাদেশের চেয়ারম্যান সালাউদ্দিন কাসেম খান।
কর্মনৈপূণ্য উন্নয়ন কমিটির সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুশফিকুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুনছুর রাজা চৌধুরী, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি লায়লা রহমান কবির, সভাপতি-বায়রা, বাংলাদেশ পাটকল সমিতির সভাপতি কামরান টি রহমান, কনকর্ড গার্মেন্টস-এর চেয়ারপারসন সাবরিনা ইসলাম ও রহিম আফরোজ বাংলাদেশ-এর গ্র"প প্রধান নির্বাহী কর্মকর্তা সামীর আসাফ।
সরকারের বিভিন্ন সংস্থা থেকে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চাওয়ার পরও কেন তাকে একটি ওয়ার্কিং গ্র"পের কো-চেয়ারম্যান করা হয়েছে-এ প্রশ্নের উত্তরে কামাল উদ্দিন আহমেদ বলেন, ''কার ব্যাংক হিসাব চাওয়া হয়েছে সে ব্যাপারে আমি কিছু জানি না। আর কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে আমি জড়িত নই।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৫৫ঘ.
bdnews24