২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডর দুর্গতদের জন্য আরও ২২ মিলিয়ন ডলার চেয়েছে ডব্লিউএফপি

ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত ২০ লাখেরও বেশি মানুষের মধ্যে ত্রাণ সহায়তা চালিয়ে যেতে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছে আরও ২ কোটি ২০ লাখ ডলার সহায়তার আবেদন করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম)- ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত ২০ লাখেরও বেশি মানুষের মধ্যে ত্রাণ সহায়তা চালিয়ে যেতে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছে আরও ২ কোটি ২০ লাখ ডলার সহায়তার আবেদন করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) । মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিডরের আঘাতে দুর্গতদের খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সুবিধা দেওয়া হলেও তাদের জরুরি সাহায্যের জন্য বর্তমানে আরও ৩১ হাজার মেট্রিক টন খাদ্যের প্রয়োজন। এর মূল্য প্রায় ২২ মিলিয়ন ডলার। ডব্লিওএফপি'র বাংলাদেশ প্রতিনিধি ডগলাস ব্রডরিক বলেন, "বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় ডব্লিওএফপি ক্ষুধার্ত, গৃহহীন ও দুর্গত মানুষদের প্রায় ২০ হাজার টন খাদ্য দিয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকায় অতি দরিদ্র লোকদের আরও খাদ্য সাহায্য দেওয়া দরকার। এরা নিজেদের বাসস্থান তৈরি ও পরবর্তী মৌসুমের জন্য চাষাবাদ করার চেষ্টা করছে।" তিনি বলেন, "২২ লাখের বেশি উপদ্রুত মানুষকে জরুরি ত্রান সহায়তা দেওয়া হচ্ছে। এ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমাদের আরও জরুরি সাহায্য পাওয়া দরকার।" তিনি জানান, পরবর্তী সাহায্য পাওয়া গেলে ডব্লিওএফপি দুর্গত মানুষের বসতবাড়ি পুনঃনির্মাণ এবং পরিবারের জন্য 'কাজের বিনিময়ে খাদ্য' ও 'কাজের বিনিময়ে অর্থ' কর্মসূচি পরিচালনা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২২৩৪ ঘ.