২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব বাড়াতে কর ফাঁকিবাজদের বিরুদ্ধে অভিযানে নামবে এনবিআর

রাজস্ব আদায় বাড়াতে কর ফাঁকিবাজদের বিরুদ্ধে অভিযানে নামবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজস্ব আদায় বাড়াতে কর ফাঁকিবাজদের বিরুদ্ধে অভিযানে নামবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার দপ্তরে এক সংবাদ সম্মেলনে রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ তথ্য জানিয়ে বলেন, ''যারা নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দেননি তাদের খুঁজে বের করতে এনবিআর কর্মকর্তারা সারা দেশে অভিযানে নামবে। কাউকেই ছাড় দেয়া হবে না। যাদের সামর্থ আছে অথচ কর দেননি তাদের কাছ থেকে যে কোনো প্রকারেই হোক না কেন কর আদায় করা হবে।'' চলতি ২০০৭-৮ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়কে 'খুবই সন্তোষজনক' বলে আখ্যায়িত করেন মোহাম্মদ আবদুল মজিদ । তিনি বলেন, এ সময়ে গত ২০০৬-০৭ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৪৮ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে। বড় ধরনের অঘটন না ঘটলে বাকি ছয় মাসেও (জানুয়ারি-জুন) রাজস্ব আদায় বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে এবং পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান। এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব বোর্ড একটি ''অ্যাকশন প্ল্যান'' তৈরি করেছে যে প্ল্যান অনুযায়ী কর ফাঁকিবাজদের কাছ থেকে কর আদায় করতে অভিযানে নামবেন এনবিআর কর্মকর্তারা। এবার 'আগে ভাগেই' আগামী ২০০৮-০৯ অর্থবছরের বাজেট প্রণয়ণের কাজ শুরু করে দিয়েছেন জানিয়ে রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন, ইতিমধ্যে এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে বাজেট সংক্রান্ত প্রস্তাব চাওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ সব প্রস্তাব এনবিআরে পাঠাতে অনুরোধ করা হয়েছে। চেয়ারম্যান বলেন, করের হার না বাড়িয়ে এর আওতা স