২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক

সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ চলতি ২০০৭-০৮ অর্থবছরের জানুয়ারি-জুন মেয়াদের আগাম মুদ্রানীতি ঘোষণা করেছেন। মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি চ্যালেঞ্জের মুখে পড়ায় কয়েক মাস আগে তাতে প্রয়োজনীয় সমন্বয় আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ চলতি ২০০৭-০৮ অর্থবছরের জানুয়ারি-জুন মেয়াদের আগাম মুদ্রানীতি ঘোষণা করেছেন। মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি চ্যালেঞ্জের মুখে পড়ায় কয়েক মাস আগে তাতে প্রয়োজনীয় সমন্বয় আনা হয়েছে। এসব বিষয় বিবেচনায় রেখেই জানুয়ারি-জুন মেয়াদের জন্য মুদ্রানীতি তৈরি করা হয়েছে। বাড়তে থাকা মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে মানুষের আয় বাড়ানোই এর মূল লক্ষ্য। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উদ্যোগ নেওয়ায় আগামী ছয় মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি পর্যালোচনা করে গভর্নর বলেন, পর পর দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের আঘাত, আন্তর্জাতিক বাজারে সব ধরনের পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ায় বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি সাময়িকভাবে ধীর হয়ে যায়। এ কারণে গত জুলাই মাসে আমরা যে মুদ্রানীতি ঘোষণা করেছিলাম তা চ্যালেঞ্জের মুখে পড়ে। তাই কয়েক মাস আগে থেকেই ওই মুদ্রানীতিতে প্রয়োজনীয় সমন্বয় আনা হয়েছে। এসব বিষয় বিবেচনায় রেখেই জানুয়ারি-জুন মেয়াদের জন্য মুদ্রানীতি তৈরি করা হয়েছে। জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি সম্পর্কে তিনি বলেন, এতে প্রবৃদ্ধি সহায়ক নীতিমালা অনুসরণের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। আর অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো ও অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য সুযোগ রাখা হয়েছে। এ নীতিমালার আওতায় আমদানি সহজ করে স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি কমানোর চেষ্টা থাকবে। এ ছাড়া ব্যাংকগুলোতে পড়ে থাকা অলস অর্থ কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করার জন্যও এ মুদ্রানীতিতে সুযোগ রাখা হয়েছে। এছাড়া ঋণপ্রবাহ বাড়ানোর পাশাপাশি সুদের হার কমানো এবং আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের ব্যবধান কমিয়ে আনার ব্যাপারেও মুদ্রানীতিতে দিক-নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, "আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বেড়েছে। বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এসব কারণে সা