২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করদাতাদের হয়রানি কমাতে 'সিটিজেনস চার্টার' প্রকাশ

করদাতাদের হয়রানি কমাতে 'সিটিজেনস চার্টার' প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে করদাতারা কোথায় গেলে কী ধরনের সেবা পাবেন, তা উল্লেখের পাশাপাশি কর কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কেও বিস্তারিত দিক-নির্দেশনা দেয়া রয়েছে। কর সংক্রান্ত বিভিন্ন আইন-কানুনও সহজভাবে তুলে ধরা হয়েছে চার্টারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- করদাতাদের হয়রানি কমাতে 'সিটিজেনস চার্টার' প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে করদাতারা কোথায় গেলে কী ধরনের সেবা পাবেন, তা উল্লেখের পাশাপাশি কর কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কেও বিস্তারিত দিক-নির্দেশনা দেয়া রয়েছে। কর সংক্রান্ত বিভিন্ন আইন-কানুনও সহজভাবে তুলে ধরা হয়েছে চার্টারে। অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে 'সিটিজেনস চার্টার' প্রকাশ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ চার্টারের বিভিন্ন দিক তুলে ধরেন। অর্থ উপদেষ্টা বলেন, "রাজস্ব আদায়ের সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও গতি-প্রকৃতি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। মোট রাজস্বের চার ভাগের তিন ভাগ আদায় হয় এনবিআরের মাধ্যমে। এ কারণে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় এনবিআর এর অবদান খুবই গুরুত্বপূর্ণ।" সিটিজেনস চার্টার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "এর মাধ্যমে একদিকে যেমন করদাতারা উপকৃত হবেন। অন্যদিকে এনবিআর কর্মকর্তারাও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। কোথায় গেলে কোন করদাতা কী ধরনের সেবা পাবেন, তা সিটিজেনস চার্টারে স্পষ্টভাবে বলা আছে। কর্মকর্তাদের দায়িত্ব কী সে সম্পর্কেও এতে বিস্তারিত দিক-নির্দেশনা রয়েছে।" ড. আজিজুল ইসলাম বলেন, "ব্যবসাবান্ধব পরিবেশ না হলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়। আর বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। তাই এনবিআরের কর্মকাণ্ড বা কোনো আইনের কারণে ব্যবসাবান্ধব পরিবেশ যাতে বিঘি