২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙা পুঁজিবাজারে মাঝ বেলায় দরপতন

২০০৮ সালের প্রথম দিন মঙ্গলবার ব্যাংকিং খাতের শেয়ারের উপর ভর করে চাঙা হয়ে ওঠে ঢাকার পুঁজিবাজার। তবে দিনের শুরুতে উলম্বভাবে বাড়তে থাকা সূচক ঘণ্টা তিনেক পর মাঝ বেলায় এসে কিছুটা হ্ােঁচট খায়। বেলা ১২টা ০৬ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক নয় দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়ে তিন হাজার ২৬ দশমিক ২৭ পয়েন্ট হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 07:12 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের প্রথম দিন মঙ্গলবার ব্যাংকিং খাতের শেয়ারের উপর ভর করে চাঙা হয়ে ওঠে ঢাকার পুঁজিবাজার। তবে দিনের শুরুতে উলম্বভাবে বাড়তে থাকা সূচক ঘণ্টা তিনেক পর মাঝ বেলায় এসে কিছুটা হ্ােঁচট খায়। বেলা ১২টা ০৬ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক নয় দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়ে তিন হাজার ২৬ দশমিক ২৭ পয়েন্ট হয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক সাত দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ২৮ পয়েন্ট বেড়ে রয়েছে দুই হাজার ৫৪৩ দশমিক ২৯ পয়েন্টের ঘরে। এই সময়ের মধ্যে বিভিন্ন কোম্পানির মোট ২৫ লাখ ৩৮ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার হিসেবে লেনদেন হওয়া শেয়ারের মূল্য দাঁড়ায় ৭৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার। দরের দিক দিয়ে বাজারে শীর্ষে ছিল স্কয়ার ফার্মার শেয়ার। ১২টা তিন মিনিটের দিকে এ ওষুধ কোম্পানিটির শেয়ার তিন হাজার ৭৯৫ টাকায় উঠে আসে। সোমবার লেনদেন শেষে একই শেয়ারের দাম ছিল তিন হাজার ৬৮২ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম দুই হাজার ৫৬১ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে দুই হাজার ৬৮৫ টাকা হয়। অন্যদিকে প্রাইম ব্যাংকের শেয়ার ৯২৩ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে হয় ৯৩২ টাকা। দাম বাড়ার তালিকায় ছিল এনবিএল এর শেয়ারও। এর শেয়ার এক হাজার ৪৯৪ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৫০০ টাকায় লেনদেন হয় মাঝ বেলা পর্যন্ত। এ ছাড়া ১২৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ১২৯ টাকা ৬০ পয়সা হয়েছে স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম। বাজারে দামের দিক দিয়ে শীর্ষ ১০ এ থাকা শেয়ারের মধ্যে আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় কমে যায় ব্র্যাক ব্যাংক ও ইউসিবিএল এর দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জিএনএ/১৩০০ ঘ.